শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিডি থাই ফুডের মুনাফায় প্রায় ৬০ শতাংশ প্রবৃদ্ধি

চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আয় ও মুনাফায় ভালো প্রবৃদ্ধি হয়েছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় তালিকাভুক্ত কোম্পানিটির আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আর কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ব্যবসার এ চিত্র উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে বিডি থাই ফুডের আয় হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪০ কোটি ১৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৯ কোটি টাকার বেশি বা ২২ দশমিক ৪৯ শতাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ১৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২ কোটি ৬৭ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে দেড় কোটি টাকার বেশি বা ৫৬ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৪ পয়সায়।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিডি থাই ফুডের আয় হয়েছে ১৯ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১৭ কোটি ৯২ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে আয় ছিল ১৬ পয়সা।

গত ২৪ জানুয়ারি লেনদেন শুরু করা কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমান পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১৫ লাখ। এর মধ্যে ৪৯ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ২৭ দশমিক ৫৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৬ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ৮০ পয়সা ও ৪৯ টাকা ৮০ পয়সা।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৭৫ দশমিক ২১, অনিরীক্ষিত হালনাগাদ আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৫৮ দশমিক ২৩।

সম্পর্কিত খবর