শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিটিএমএর নতুন সভাপতি শওকত আজিজ

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল। এর আগে তিনি বিটিএমএ জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্ব পালন করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গণঅভ্যুত্থানের উদ্ভূত পরিস্থিতিতে মোহাম্মদ আলী খোকন পারিবারিক ও শারীরিক অসুস্থাজনিত কারণে বিটিএমএর সভাপতি থেকে পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে শনিবার বিটিএমএর গুলশান কার্যালয়ে পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে শওকত আজিজকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি ২০২৩-২৫ মেয়াদে অবশিষ্ট সময়ে সভাপতির দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ আলী খোকন মূলত আওয়ামী লীগপন্থি ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী মহলে স্বীকৃত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শওকত আজিজ রাসেল ইতঃপূর্বে তিন মেয়াদে ৬ বছর বিটিএমএর জ্যেষ্ঠ সহসভাপতি এবং একাধিক মেয়াদে এক দশকেরও বেশি সময় বিটিএমএর পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল দেশের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি একজন বিশিষ্ট ক্রীড়ানুরাগী হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

এন এস

সম্পর্কিত খবর