শিরোনাম
icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
down of head

বিএমবিএর নতুন কমিটি গঠন

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২২-২৩ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। আগের মেয়াদের ধারাবাহিকতায় এবারো সংগঠনটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও ইবিএল ইনভেস্টমেন্টসের পরিচালক মো. ছায়েদুর রহমান। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রিয়াদ মতিন। গতকাল বিএমবিএর কার্যনির্বাহী সদস্যরা নতুন কমিটিকে নির্বাচিত করেন।

কমিটিতে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী এবং দ্বিতীয় সহসভাপতি হয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান। কোষাধাক্ষ পদে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়দুর রহমান, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু বকর, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হামদুল ইসলাম, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুর আহমেদ এবং এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মীর মাহফুজুর রহমান।

সম্পর্কিত খবর