down of head

বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দলটির অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করে। মামলা নং ৩২।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর