শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপিকে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ হানিফের

বিএনপিকে মিথ্যাচার বন্ধ করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দেওয়ার অনুরাধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংস্কৃতিক সংগঠন বাংলার মুখ এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, ‘আমরা অনুরোধ করবো, এ ধরনের মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে আপনারা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।’

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করেই আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রপতি। তাদের মতামতে সার্চ কমিটি গঠন এবং তাদের দেওয়া নাম যাচাই-বাছাই করেই নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক ও সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও বিএনপি আজকে সমালোচনা করছে।’ বিএনপি কেন ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশন গঠনে আইন করেনি জানতে চেয়ে হানিফ বলেন, ‘তারা বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটা প্রশাসনের নাটক। এ রকম নানা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন আপনারা কেন নির্বাচন কমিশন গঠনে আইন করেননি? এখন কেন আপনারা দাবি করছেন?’

এই সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে সময় পার হয়েছে। তাই এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘এখন উদ্যোগ নেওয়া হয়েছে, প্রক্রিয়া চলছে। আমরা আশা করি, আগামী বছরের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন করতে পারবো।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখ এর সভাপতি সাইফুল আজম বাশার প্রমুখ।

সম্পর্কিত খবর