শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপিই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল: রিজভী

বিএনপিকে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, আমরা বিএনপির সঙ্গে যারা আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা সমমনা। আমরা যে কোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। সুতরাং বিএনপিই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো- বহির্বিশ্বকে এটা বোঝানো যে, আওয়ামী লীগই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করে আর বিএনপি সাম্প্রদায়িকতা উসকে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসদুপায় নেয় তারা। গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়।

রিজভী আরও বলেন, আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসঙ্গে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই এ সম্প্রীতি নষ্ট করেছে।

বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারাসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর