শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বিআইএফ’র নবনির্বাচিত কমিটির সাথে আইডিআরএ’র মতবিনিময়

বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) কর্তৃপক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে মুখ্য নির্বাহীদের চাকরির নিশ্চয়তার বিষয়টি উঠে আসে আলোচনায়। সার্বিকভাবে বীমা খাতের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলীর নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কমিটির নের্তৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।


অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং মিজ তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মুন্সী মো. মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী গিয়াস উদ্দিন এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক সভায় অংশ নেন।

সম্পর্কিত খবর