শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদে চাঙ্গা এশিয়ার শেয়ার

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা নিয়ে ক্রমবর্ধমান আশাবাদ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী কর্মসংস্থান পরিসংখ্যান বৈশ্বিক বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগে আগ্রহ বাড়িয়েছে। যার সুবাদে গতকাল এশিয়ার শেয়ারবাজারগুলোকে ১৪ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছতে দেখা যায়। খবর রয়টার্স।

গতকাল জাপান বাদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিস্তৃত এমএসসিআই সূচক ১ শতাংশ বেড়ে ২৫ জুলাইয়ের পর সর্বোচ্চে পৌঁছে। এছাড়া হংকংয়ের হাং সেং সূচক ১ দশমিক ৪ শতাংশ ও সিউলের কসপি সূচক ১ দশমিক ৩ শতাংশ বাড়তে দেখা যায়। মূল ভূখণ্ড চীনে ব্লু চিপ সূচক দশমিক ৮ শতাংশ ও অস্ট্রেলিয়ার শেয়ারগুলো দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়। সাপ্তাহিক ছুটির কারণে জাপানের বাজার বন্ধ ছিল।

শুক্রবার যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষই বাণিজ্য আলোচনা নিয়ে অগ্রগতির কথা জানায়। ১৬ মাস ধরে চলমান বাণিজ্যযুদ্ধ অবসানে আলোচনা করছে বিশ্বের শীর্ষ অর্থনীতি দুটি। এছাড়া চলতি মাসেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

তবে গতকাল সকালের এক নোটে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের বিশ্লেষকরা সতর্ক করে জানান, যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য আলোচনা অব্যাহতভাবে প্রথম পর্যায়ের একটি চুক্তির আভাস দিলেও, যুক্তরাষ্ট্র ডিসেম্বরের পরিকল্পিত শুল্ক বাতিল করবে কিনা এবং চীনের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে কিছু বিদ্যমান শুল্ক প্রত্যাহার করবে কিনা, সে সম্পর্কে জানা যায়নি। এ সমস্যাগুলোর সমাধান না হলে খুব সহজেই চুক্তি ভেস্তে যেতে পারে।

এর আগে শুক্রবার হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডল ১৫ ডিসেম্বর থেকে শুল্ক বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছিলেন। এ দফায় ল্যাপটপ, খেলনা ও ইলেকট্রনিকের মতো চীনা আমদানির ওপর শুল্ক আরোপ করার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বহাল বা বাতিলের সিদ্ধান্ত নেবেন।

সম্পর্কিত খবর