শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাড়তি দামের মাছ, মাংসের বাজারে কিছুটা স্বস্তি সবজিতে

মাছ মাংসের বাড়তি দামে কিছুটা স্বস্তি দিচ্ছে সবজির বাজার। স্বস্তি বললেও এক মুলা জাতীয় সবজি ছাড়া কোন সবজিই মিলে না ৫০ টাকার নীচে। ব্রয়লার মুরগী কেজি প্রতি বেড়েছে ২০ টাকা করে সপ্তাহ ব্যবধানে। কোন মাছই নেই ২০০ টাকার নীচে। ক্রেতা বলছেন স্বস্তি নেই মাছ মাংসে।

সরকার ব্রয়লার মুরগী ১৭৫ টাকা ৩০ পয়সা বেধে দিলেও আবারও ২০ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়। বিক্রেতার বলছেন, প্রায় প্রতি জাতের মুরগীতে কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গরুর মাংসেও নেই স্বস্তি।

আগে পাঙ্গাশ আর তেলাপিয়া মাছ কিনতে পাওয়া যেতো ২০০ টাকা বা তার কমে। এখন বাজারে সেটিও মিলে না ২০০ টাকায়। কাতল, রুই এসবের দাম ওজন ভেদে সাড়ে ৩শ থেকে ৬শ টাকার বেশি।

বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে। তবুও ক্রেতারা বলছেন কিছুটা স্বস্তি আছে সবজির বাজারে। ক্রেতারা বলছেন, বাজারে নিয়মিত মনিটরিং করে কার্যক্রর পদক্ষেপ না নিলে মিলবে না সুফল।

সম্পর্কিত খবর