শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক ঋণ অবলোপনের সুযোগ দিল অন্য ব্যাংকগুলোকে

বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ অবলোপনের ক্ষেত্রে দুই বছরের বাধ্যতামূলক সময়সীমা তুলে নিয়েছে। এখন থেকে কোনো ঋণ ‘মন্দ ও ক্ষতিজনক’ মানে শ্রেণিকৃত হয়ে ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ মনে হলেই সংশ্লিষ্ট ব্যাংক তা অবলোপন করতে পারবে। এর ফলে ব্যাংকগুলো দ্রুত ঝুঁকিপূর্ণ ঋণ পৃথক করতে পারবে এবং ব্যালান্স শিট আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

 (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ বিষয়ে নতুন সার্কুলার জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা খুব কম—এমন ঋণ হিসাব অবলোপন করা যাবে। কালানুক্রমিকভাবে পুরনো ও ক্ষতিজনক ঋণগুলোকে অগ্রাধিকার দিয়ে অবলোপন করতে হবে। কোনো ঋণ অবলোপনের সিদ্ধান্ত নেওয়ার অন্তত ১০ কর্মদিবস আগে সংশ্লিষ্ট ঋণগ্রহীতাকে বিষয়টি জানাতে হবে।

এর আগে ২০২৪ সালের নির্দেশনায় বলা ছিল যে, দুই বছর ধরে মন্দ ও ক্ষতিজনক অবস্থায় থাকা ঋণই অবলোপনের যোগ্য। নতুন নির্দেশনার ফলে ওই সময়সীমা আর প্রযোজ্য থাকছে না।

ঋণ অবলোপন হলো দীর্ঘ সময় ধরে আদায় না হওয়া এবং আদায়ের সম্ভাবনা ক্ষীণ ঋণকে ব্যালান্স শিট থেকে সরিয়ে আলাদা লেজারে সংরক্ষণ করা। তবে অবলোপনের পরও ব্যাংকের দাবির অধিকার বহাল থাকে এবং আদায় কার্যক্রম চালিয়ে যাওয়া যায়।

এই পরিবর্তনের ফলে ব্যাংকগুলো দ্রুত ঝুঁকিপূর্ণ ও অকার্যকর ঋণ শনাক্ত করে আর্থিক প্রতিবেদনকে আরও শক্তিশালী করতে পারবে বলে মনে করা হচ্ছে।

সম্পর্কিত খবর