শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ব্যাংকিং ও কাস্টমস খাতে সংস্কারের আহ্বান জাপানের

‘সুইজারল্যান্ডের ইমিগ্রেশন পার হতে ১০ মিনিটের বেশি সময় লাগে না, অথচ বাংলাদেশের বিমানবন্দরে ১০ ঘণ্টা দাঁড় করিয়ে রাখে।’

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সহজীকরণের স্বার্থে ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমসের সংস্কার চেয়ে এসব কথা বলেন।

সোমবার (১৯ আগস্ট) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানান তিনি। মিটিং শেষে অর্থ উপদেষ্টা এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকিং খাত সংস্কারে ইতিমধ্যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জাপানি রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে এবং জাপান থেকে আরও বেশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। এ সময় জাপানের কাছ থেকে বাজেট সহায়তাও চান উপদেষ্টা।

জাপানের অর্থায়নে যেসব প্রকল্প চলছে, সেগুলো চলমান থাকবে জানিয়ে সালেহউদ্দিন বলেন, ‘তাদের (জাপান) এ ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য তারা আরও প্রজেক্ট নিয়ে আলোচনা করবে।’

মেট্রোরেল প্রকল্পের জাপানি বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেট্রোরেলের প্রয়োজন আছে। এক্ষেত্রে জাপানি অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন চলমান থাকবে।’

বাংলাদেশে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জাপানি বিনিয়োগ চেয়েছেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেছেন, এসব খাতের চলমান প্রকল্পে সহায়তার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আরও সহায়তা করবে।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি বলেছি বাজেট সহায়তা আমাদের দরকার, টাকা-পয়সা দরকার। তারা বলেছে, এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত ইতিবাচক, তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতের জন্য তারা আরও প্রকল্প নিয়ে আলোচনা করবে।’

সালেহউদ্দিন বলেন, ‘প্রকল্প যেগুলো আছে সেগুলোর ব্যাপারে জাপান নিশ্চয়তা চাচ্ছে। আমি বলেছি কিছু কিছু প্রকল্প হয়তো পরবর্তীতে মূল্যায়ন করা হবে।

এন এস

সম্পর্কিত খবর