শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

‘বাংলাদেশে অংশীদারিত্বমূলক নির্বাচন চায় ইইউ’

 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছি। কিভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন গঠন হবে। তবে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষককে ইতিবাচক হিসেবে দেখছে ইইউ। ইইউ চায় বাংলাদেশে অংশীদারিত্বমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক।

আজ সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রোহিঙ্গাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইইউ রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফিরে যাক সেটা নিয়ে আমরা কাজ করছি। আশা করি, একটি সমাধান আসবে। তবে বাংলাদেশ যেভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, তা অনন্য।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে ইউরোপীয় ইউনিয়নের একজন এমপির চিঠি দেয়ার বিষয়ে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে ইইউ’র কোন সম্পর্ক নেই। তিনি আরও বলেন, একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে।

আমি মনে করি এটিও তাই।

এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর