শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন’

‘বাংলাদেশের কাছে টাকার বস্তা নিয়ে এসেছে চীন। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী।

এখন এটা নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে। ’
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

ড. মোমেন এক প্যানেল আলোচনায় বলেন, ‘বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়ন করছে। এখানে মানুষের মধ্যে উন্নত জীবনের আকাঙ্ক্ষাও দিন দিন বাড়ছে। ’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অনেক দেশই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে উন্নতি করছে। আর এ জন্য দরকার অবকাঠামো উন্নয়ন। তবে, আমাদের কাছে অনেক টাকা নেই। আমাদের প্রযুক্তিও নেই। সে কারণে আমরা জনগণের চাহিদা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের পাশে অনেক দেশই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিশেষ করে জাপান বড় আকারে বিনিয়োগ করেছে। ভারতও আমাদের ঋণ দিয়েছে। আমি এই দুই দেশের প্রতি কৃতজ্ঞ। অপর দিকে চীন টাকার বস্তা নিয়ে আমাদের দিকে এগিয়ে এসেছে। তাদের ঋণের প্রস্তাব আক্রমণাত্মক ও সাশ্রয়ী। এটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে৷ আমরা এখন কী করতে পারি। ’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ প্রয়োজন। সে কারণে এখানে বিদেশি সহযোগিতাও প্রয়োজন। তবে, আমাদের প্রয়োজনে বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবি থেকেই অধিকাংশ ঋণ নিয়েছি। উন্নয়নের প্রয়োজনে আমরা আরও বিনিয়োগ প্রত্যাশা করি।

এ বিষয়ে তিনি সেখানের অতিথি বক্তাদের পরামর্শও চান। ’

সম্পর্কিত খবর