শিরোনাম
icon আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে মেঘনা লাইফ icon বীমা খাত নিয়ে আইডিআরএ ও বিআইএ’র পাল্টাপাল্টি অবস্থান icon হাতবদলেই বাড়ে এলপিজির দাম: জ্বালানিমন্ত্রী icon ১০ বছরে টাকার অবমূল্যায়ন ৬০ শতাংশ : গভর্নর icon ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ icon যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ icon বিরল সফরে ভারতে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী icon জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশি কাজী ফাহাদ icon ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জিডিপি প্রবৃদ্ধিতে অতিমূল্যায়ন: অডিট প্রতিবেদন icon আইসিএসবি অ্যাওয়ার্ড পেল ৪৪ প্রতিষ্ঠান icon স্বীকৃতির মঞ্চে আরও এক ধাপ এগিয়ে চার্টার্ড লাইফ icon আইডিএলসি ইনভেস্টমেন্টসকে বিএসইসির সতর্কবার্তা icon ২৪০ স্টল নিয়ে শুরু হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো icon ফের কমলো সোনার দাম icon জেলেদের নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ icon দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল icon চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও জিনপিং icon রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৮ icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান icon ডিএসইর মূলধন কমল ৩,৬৩৪ কোটি টাকা icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
down of head

বর্তমান চেয়ারম্যানের পুনর্নিয়োগে সূচকের উত্থান

বিএসইসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক শিবলী দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার সংবাদ আসার দিনে দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে সবকটি মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এক ডজন প্রতিষ্ঠান।

ঈদের পর রোববারের আগে পুঁজিবাজারে লেনদেন হওয়া নয় কার্যদিবসের মধ্যে আট কার্যদিবসেই দরপতন হয়। এ পরিস্থিতিতে গতকাল পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে লেনদেনের শুরুতেই পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়।

দুপুরের মধ্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পুনর্নিয়োগ পাওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে পুঁজিবাজার আরও ঊর্ধ্বমুখী হয়। লেনদেনে অংশ নেয়া একের পর এক প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়।

এমনকি লেনদেনের একপর্যায়ে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক দিনে যতটা বাড়া সম্ভব, ততটাই বেড়ে যায়। লেনদেনের শেষ দিকে এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার দিনের সর্বোচ্চ দামে ক্রয়াদেশ এলেও বিক্রি আদেশের ঘরশূন্য হয়ে পড়ে। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে। দিনের লেনদেন শেষে ৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।

প্রায় ১০০ প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখানোর ফলে দিনের লেনদেন শেষে এক দিনে দাম বাড়ার তালিকা যেমন বড় হয়েছে, তেমনি সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৫২টি প্রতিষ্ঠানের। আর ৪৪টির দাম অপরিবর্তিত ছিল। এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৫ পয়েন্টে উঠে এসেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সবকটি মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১১ কোটি ৪৩ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫২ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল মালেক স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের ২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ২৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছেÑ আইটি কনসালটেন্ট, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, বিচ হ্যাচারি এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৮৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭১টির এবং ২২টির দাম অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ১০ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর