বরিশালে জেনিথ লাইফের উন্নয়ন সভা
বরিশালে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২জুলাই) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির জিএম (উঃ) জনাব ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নূরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম(উঃ) জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, জিএম(উঃ) জনাব আব্দুল মজিদ, জনাব আলমগীর গনি, জনাব মোকলেছুর রহমান, জনাব তরিকুল ইসলাম ও জনাব আখতারুজ্জামান তুহিন।
সভায় বরিশালের বিভিন্ন এলাকার বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন।



