down of head

বন্ড ইস্যুতে অনাপত্তিপত্র পেল স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে। গত ১২ আগস্ট বন্ড ইস্যুর অনাপত্তিপত্র পায় ব্যাংকটি। এর মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪র্থ সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুতে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যাংকটি ১০০০ কোটি টাকা সমমূল্যের বন্ড ইস্যুর প্রস্তাব দিলেও ৩৫০ কোটি টাকা উত্তোলনের অনাপত্তিপত্র পেয়েছে।

এন এস

সম্পর্কিত খবর