শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধান হাতিয়ার শিক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শিক্ষা দর্শন, শিক্ষা ভাবনা সেটির ওপর ভিত্তি করেই সামনে এগিয়ে যেতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ দরকার, সেই সোনার মানুষ গড়ার হাতিয়ার মানসম্মত শিক্ষা। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত মহান বিজয় দিবস ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র-সৃষ্টি বিপ্লব: স্বাধীনতার ৫০ বছরে অগ্রগতি ও প্রতিবন্ধকতা’ শীর্ষক আলোচনা এবং ‘বাংলাদেশ : সংগ্রাম, সিদ্ধি, মুক্তি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলা একাডেমিতে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য আরমা দত্ত, ভারতের জাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক রঞ্জন ঠাকুর, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এর আহ্বায়ক শ্রী সম্যব্রত দাস প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার।
দীপু মনি বক্তব্যে আরও বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের সূত্রপাত করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা এখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পৃথিবীতে যারা মা, মাতৃভাষা ও মাতৃভূমি- এ তিনটির সঙ্গে আপোষ করে, সে কখনো মানুষ হতে পারে না। আমি মনে করি, আমি পৃথিবীর দশটা ভাষা জানতে পারি, কিন্তু আমার মায়ের ভাষার সঙ্গে তুলনার কিছুই নেই। তিনি বলেন, আমরা ভাগ্যবান যে, পৃথিবীতে ফাইভ-জি এর সূচনা হয়েছে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ মাত্র দুই বছরের ব্যবধানে যে ফাইভ-জি এর যুগে যাবে এটা হয়তো উন্নত দেশের কেউ চিন্তা করেনি।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আমরা যখন মাতৃভাষাকে কোথাও অসুন্দরভাবে উপস্থাপন করি, যখন শুদ্ধভাবে বাংলা ভাষা উচ্চারণ করতে পারি না, তখন দেশ কষ্ট পায়। আমরা যখন দুর্নীতিতে জড়িয়ে পড়ি তখন প্রিয় স্বদেশ মুখ থুবড়ে পরে। একারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রসেনানির ভূমিকা পালন করতে হবে।

সম্পর্কিত খবর