ফেরী দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িঁয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স
জিনান মাহমুদ :
আরিচা ফেরীঘাটের ফেরী দূর্ঘটনায় ডুবে যাওয়া ৫টি ট্রাকের মধ্যে বায়ো কেয়ার এগ্রো লিঃ এর ২টি মালবাহী কার্গো ট্রাক ছিল। ক্ষতিগ্রস্থ বায়ো কেয়ার এগ্রো লিঃ এর পাশে দাড়িয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সম্প্রতি বায়ো কার্গোবাহী মালামাল গুলোর মেরিন ইন্সূ্রেন্সের বিপরীতে ক্ষতিপূরন বাবদ ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকার চেক বিতরণ করে ইসলামী কমার্শিয়াল ইন্সূ্রেন্স।
এ প্রসঙ্গে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মীর নাজিম উদ্দিন আহমেদ অর্থবাংলাকে বলেন, আরিচায় ফেরী দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িঁয়েছি আমরা। ক্লেইম পরিশোধের দাবী উত্থাপিত হওয়ার সাথে সাথে বীমা দাবীর চেক বেতরণ করা হয়েছে। গ্রাহকদের বীমা সেবার দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারী খাতের সাধারণ বীমা প্রতিষ্ঠান ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্পদের আর্থিক নিরাপত্তা ঝুঁকি গ্রহণ যার লক্ষ্য।


