শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

ফেরিডুবির ঘটনা তদন্তে উপকমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরি ডুবে যাওয়ার ঘটনা তদন্তে একটি উপকমিটি করা হয়েছে। আজ বৃহস্পতিবার নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ উপকমিটি গঠন করা হয়।

চার সদস্যের উপকমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন সংসদীয় কমিটির সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। অন্য সদস্যরা হলেন, রনজিত কুমার রায়, সামিল উদ্দিন আহমেদ ও আছলাম হোসেন সওদাগর।

ফেরি ডুবির ঘটনা সার্বিকভাবে তদন্ত করে উপকমিটিকে সংসদীয় কমিটিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে আজকের বৈঠকে প্রতিবেদন জমার জন্য কোনো সময় নির্ধারণ করে দেয়া হয়নি। শিগগিরই সময় নির্ধারণ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা।

এর আগে গতকাল বুধবার সকাল ৯টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে পৌঁছে রো রো ফেরি আমানত শাহ। এসময় ফেরিটিতে ছিল ১৭টি ট্রাক, একটি প্রাইভেটকার ও আটটি মোটরসাইকেল। ঘাটে পৌঁছার পর তিনটি গাড়ি নেমে যাওয়ার পরই কাত হয়ে ডুবতে শুরু করে ফেরিটি। ফলে সেসময় ফেরিতে থাকা যানবাহনগুলোও ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানীর খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত চারটি পণ্যবাহী ট্রাক ও পাঁচটি কভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর