শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

ফয়েল পেপার আটকে দুই ঘণ্টা বন্ধ মেট্রোরেল

মেট্রোরেলের বৈদ্যুতিক তারের সঙ্গে ফয়েল পেপার আটকে যাওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

রোববার সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ট্রেন চলাচলের কথা থাকলেও ৮টা ৪৫ মিনিটের পর সেটি চালু হয়।

এদিন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, সকালে ঝড়ো বাতাসের সময় একটি ফয়েল পেপার উড়ে এসে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনের মাঝামাঝি কোনো এক জায়গায় ওভারহেড ক্যাটেনারিতে পরে। এটি সরাতে অল্প সময় লাগলেও মেইনটেনেন্স টিম ওই সময় না থাকাতে এটি এক ঘণ্টার মতো সময় লাগে।

এদিকে দুই ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সামাজিকমাধ্যমে অনেকেই পোস্ট করে অন্য উপায়ে গন্তব্যে যাওয়ার কথাও বলেন।

জুবায়ের শুভ নামে একজন সকাল সাড়ে আটটায় লেখেন, সকাল থেকে মেট্রোরেল বন্ধ।

মাহাফুজুল করিম নামে একজন লেখেন, মেট্রোরেল বন্ধ। বিকল্প ব্যবস্থা গ্রহণ করেন।

মতিঝিলের যাত্রী মো. রবিউল ইসলাম বলেন, সকালে উত্তরা উত্তর স্টেশনে গিয়ে দেখি ট্রেন নেই। এরপর জানানো হয় যান্ত্রিক ত্রুটির কথা।

এদিকে দিনের প্রথম মেট্রোট্রেন স্টেশনগুলোতে না আসায় অনেকেই ভেবে নেন আজ হয়ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে ফেসবুকে ট্রাফিক অ্যাল্যার্ট গ্রুপে পোস্ট করেন এই বিষয়ে।

ফেসবুকেই আবার অনেকেই পোস্ট করে জানান, সকাল ৮ টা ৪৮ মিনিটে তারা স্টেশনে ট্রেন পেয়েছেন।

এন এস

সম্পর্কিত খবর