শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

“প্রমাণ নিয়ে আসুন ব্যবস্থা নেয়া হবে”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ভিসি বিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময়ে তিনি আন্দোলনকারীদের ‘সুনির্দিষ্ট অভিযোগ’ মন্ত্রণালয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী এ সময় আন্দোলনকারীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যেহেতু এরই মধ্যে সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কেউ দোষ করেছে বা অনিয়ম হয়েছে; আমরা ইতোমধ্যেই বলেছি, আমাদের শিক্ষামন্ত্রীও আহ্বান জানিয়েছেন আপনারা প্রমাণাদিসহ অভিযোগ নিয়ে আসুন। কিন্তু এখনো কেউ আসেননি। না এসেই বিশ্ববিদ্যালয়ে একধরনের অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য ভালো ফল নিয়ে আসবে না।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব দল-মতের উপস্থিতি এটা সৌন্দর্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ হল তার শিক্ষার্থীরা। এমন কোন কার্যক্রম কখনোই কাম্য নয়, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন।’

দাবি দাওয়া থাকলেও দায়িত্বপ্রাপ্ত কারো বাড়ি ঘেরাও করাটাকে একটা ‘অমানবিক বিষয়’ বলেও উল্লেখ করেন শিক্ষাউপমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের উচ্চশিক্ষায় সরকারের হস্তক্ষেপের সংস্কৃতি নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তা প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সম্পর্কিত খবর