শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

প্রবৃদ্ধির পথে ভিয়েতনামের কফি ও চাল রফতানি

চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিয়েতনামের কফি রফতানি ১৯ দশমিক ৪ শতাংশ বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি বেড়ে ৫ লাখ ৪১ হাজার টনে উন্নীত হতে পারে। এ সময় চাল রফতানি বাড়তে পারে ২৪ শতাংশ। দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভিয়েতনাম বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি রফতানিকারক দেশ। প্রথম প্রান্তিকে দেশটির কফি রফতানি আয় ৫০ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস অফিস। রফতানি আয়ের পরিমাণ দাঁড়াবে ১২০ কোটি ডলার।

চলতি মাসেই দেশটির প্রাক্কলিত কফি রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টনে। রফতানি থেকে আয় হয়েছে ৩৯ কোটি ৪০ লাখ ডলার।

অন্যদিকে বছরের প্রথম প্রান্তিক শেষে ভিয়েতনামের চাল রফতানির পরিমাণ দাঁড়াবে ১৪ লাখ ৭৫ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। খাদ্যশস্যটি রফতানি থেকে আয় আসবে ৭১ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি মাসেই দেশটির চাল রফতানি ৫ লাখ টনে পৌঁছতে পারে। রফতানি থেকে আয় আসবে ২৪ কোটি ৬০ লাখ ডলার।

সম্পর্কিত খবর