প্রণোদনা বিতরণে বাংলাদেশ ব্যাংকের প্রশংসাপত্র পেল প্রিমিয়ার ব্যাংক
কভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজের অধীনে ক্ষুদ্রঋণ বিতরণের প্রথম ধাপে শতভাগ সফলতা অর্জন করায় প্রিমিয়ার ব্যাংককে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের কাছ থেকে এ-সংক্রান্ত প্রশংসাপত্র গ্রহণ করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম রিয়াজুল করিম। প্রিমিয়ার ব্যাংকের এসইভিপি, এসএমই এবং কৃষি বিভাগের প্রধান মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।


