down of head

প্রগতি লাইফ ইন্সুরেন্স ও প্যারাসল হেলথ-এর মধ্যে চুক্তি

প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসি ও প্যারাসল হেলথ ইন্সুরটেক সংক্রান্ত উদ্ভাবন এবং ক্ষুদ্র বীমা পরিকল্পের সম্প্রসারণের জন্য একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠান বীমা প্রযুক্তি ও ক্ষুদ্র বীমা পরিবেশনে একসাথে কাজ করবে।

চুক্তিপত্রে প্রগতি লাইফ ইন্সুরেন্স পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জালালুল আজিম এবং প্যারাসল হেলথ-এর পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক সুলতান-উল-আবেদিন মোল্লা।

চুক্তির আওতায় প্যারাসল হেলথ-এর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রগতি লাইফ ইন্সুরেন্স ক্ষুদ্র বীমা পণ্য সংযুক্ত করা হবে। এতে সাধারণ জনগণের জন্য জীবন বীমা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স এসভিপি ও চিফ একজিকিউটিভ (প্রধান, ব্যাংকাসুরেন্স) মোঃ জাহারুল ইসলাম এবং প্যারাসল হেলথ-এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান শিপন।

সম্পর্কিত খবর