শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

প্রগতি বিক্রি করবে জাপানের টয়োটা হায়েস গাড়ি

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) ও বিশ্ববিখ্যাত জাপানি গাড়ি ব্র্যান্ড টয়োটার মধ্যে এক নতুন চুক্তি হয়েছে, যার মাধ্যমে প্রগতি ইন্ডাস্ট্রিজ এখন থেকে টয়োটার জনপ্রিয় মডেল টয়োটা হায়েস বিক্রি করবে।

(১৪ ডিসেবর) শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর তত্ত্বাবধানে চট্টগ্রামের প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় আনুষ্ঠানিকভাবে এই পার্টনারশিপের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা
পরিচালক প্রেমিথ সিং। এছাড়া বিএসইসির চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ, প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ এবং অন্যান্য শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন যোগ হওয়া টয়োটা হায়েস কমিউটার একটি আধুনিক ১২ আসনবিশিষ্ট যানবাহন। এতে রয়েছে শক্তিশালী ২৬৯৪ সিসি (২.৭ লিটার) অকটেনচালিত ইঞ্জিন, ৫-স্পিড ম্যানুয়াল গিয়ার, ২৫৭০ মিমি হুইলবেস, ২৪১ এনএম/৩৮০০ আরপিএম টর্ক, ডাবল উইশবোন ও লিফ স্প্রিং সাসপেনশন, ৫ মিটার টার্নিং রেডিয়াস, টু-হুইল ড্রাইভ (২ডাব্লিউডি) সিস্টেম এবং ৭০ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাংক।

টয়োটা হায়েস কমিউটার গাড়িটির রেজিস্ট্রেশন ছাড়া মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৭৫ হাজার টাকা।

সম্পর্কিত খবর