প্রগতি ইন্স্যুরেন্সের ৩৬তম এজিএম অনুষ্ঠিত
প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান, এমএ আউয়াল, মোহাম্মাদ আব্দুল মালেক, নাসির লতিফ, সৈয়দ মোহাম্মাদ জান, স্বতন্ত্র পরিচালক সন্তোষ শর্মা, হাসিনাতুন নাহার, মোহাম্মাদ জামালউদ্দিন, কোম্পানির উপদেষ্টা মো. রেজাউল করিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সেহাব উল্লাহ্ আল-মনজুর (এসিআইআই), চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অমর কৃষ্ণ শীল, কোম্পানি সচিব সৈয়দ আনিসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।



