শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮-১০ টাকা করে। খুচরা বাজারেও বেড়েছে দাম। হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে।

নাসিক বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪২ টাকা দরে। ছোট নাসিক কেজিপ্রতি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ দুদিন আগেও এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল ৩১-৩২ টাকা কেজি দরে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। দুদিন আগেও বিক্রি হয়েছিল ২৬-২৮ টাকা কেজি দরে। এদিকে হিলির বাজারে খুচরায় ভারতীয় পেঁয়াজ ৪০-৪২ টাকা বিক্রি হচ্ছে, যা একদিন আগেও ২৮-৩২ টাকা ছিল। দেশীয় পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হলেও তা থেকে বেড়ে এখন ৪৮-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে আমদানির পরিমাণ কিছুটা কমেছে। গত সপ্তাহে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ১৮-২০ ট্রাকে নেমেছে। বন্দর দিয়ে গত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিনে ১২৮টি ট্রাকে ৩ হাজার ৮০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সম্পর্কিত খবর