শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

পুলিশ সদস্যের বাসাতেই আশ্রয় নিয়েছিল নিখোঁজ সেই চার কিশোরী

নিখোঁজের ৩২ ঘণ্টা পর লক্ষ্মীপুরের সেই চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় এক পুলিশ সদস্য তাদের পুলিশ হেফাজতে দেন। জেলা কারাগারের পাশে ওই পুলিশ সদস্যের বাসাতেই আশ্রয় নিয়েছিল চার কিশোরী। জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল রাত ৯টার দিকে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।

সাংবাদিকদের পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান জানান, অভাব-অনটনে থাকা চার কিশোরী কাজের সন্ধানে বাবা-মার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে একটি সিএনজিযোগে জেলা শহরের উত্তর তেমুহনীতে এসে পুলিশ সদস্য নুরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু তাদের অবস্থান পরিবারের সদস্যদের জানাতে নিষেধ করায় সন্দেহ হয় ওই পুলিশ সদস্যের। পরে বিষয়টি কমলনগর থানায় অবহিত করা হলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, কারও প্ররোচনা কিংবা তাদের কেউ অপহরণ করেনি। স্বেচ্ছায় তারা কাজের সন্ধানে বাড়ি ছাড়ে। তারপরও বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। চার কিশোরীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, ডিএসবির ওসি একেএম আজিজুর রহমান মিয়া, কমলনগর ওসি মো. সোলায়মান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কমলনগর উপজেলার বাদামতলী এলাকার সামিয়া আক্তার, জোবায়দা আক্তার, সিমু আক্তার ও মিতু আক্তার নামে চাচাতো ও খালাতো চার বোন গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়। এর পর তাদের খোঁজ না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ে। পরে নানি পরিচয়ে আকলিমা নামে এক নারী কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সম্পর্কিত খবর