শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পুঁজিবাজার নিয়ে গুজব, দ্রুত কঠোর ব্যবস্থা নেবে বিএসইসি

পুঁজিবাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ে সতর্কতা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে গুজব রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

আজ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে যেমন: পুঁজিবাজারের সূচক কোন নির্দিষ্টি দিন বা সময়ে হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে বলে তথ্য ছড়ানো হচ্ছে। পুঁজিবাজারের সংশ্লিষ্ট কোন ব্যক্তি সম্পর্কে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার কিংবা ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মের অডিও ও ভিডিও ক্লিপের সাহায্যে শেয়ার দর হ্রাস-বৃদ্ধির সম্পর্কে কোন উপযুক্ত তথ্য ছাড়াই কোন নির্দিষ্ট শেয়ার ক্রয় বা বিক্রয় করার উপদেশ কিংবা কোন নির্দিষ্ট কোম্পানির শেয়ারের দর হ্রাস হবে বা বৃদ্ধি পাবে উল্লেখ করে বিবৃতি ও পরামর্শ প্রচার; কোন নির্দিষ্ট খাতের কোম্পানিগুলোর বিষয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। স্বাধীন গবেষণা দলের গবেষণা লব্ধ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ ব্যতীত পুঁজিবাজারের সম্পর্কে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ও অসত্য তথ্য ছড়ানো কিংবা বাজার সম্পর্কে ভিত্তিহীন পূর্বাভাস বাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ও অনলাইন প্ল্যাটফর্মে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে অপ্রকাশিত তথ্য প্রকাশ, পুঁজিবাজারের বিভিন্ন শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যদ্ববাণী ইত্যাদিসহ যেকোন ধরণের অসত্য তথ্য ও গুজব ছড়ানো সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এধরণের ভুয়া ও অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে অনুরোধ করা হলো।

উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিত্তিহীন তথ্য ও গুজব ছড়ানো ব্যক্তিদের সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এধরণের কর্মকান্ড বা অসত্য তথ্য প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা হবে। যে বা যারা পুঁজিবাজারের বিভিন্ন বিষয়ে ভিত্তিহীন গুজব ও অসত্য তথ্য ছড়াচ্ছে কিংবা বাজার সম্পর্কে ভিত্তিহীন পূর্বাভাস প্রচার করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন এস

সম্পর্কিত খবর