পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বৈঠক ডিএসইর সঙ্গে

দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাজারের কাঠামো, সক্ষমতা ও কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এই সভায়।

ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ(২১ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জে সংস্থাটির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনির সঙ্গে ডিএসইর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে পুঁজিবাজারের সামগ্রিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, দেশের প্রধান শেয়ারবাজার হিসেবে ডিএসইর ভূমিকা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। বাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।

সম্পর্কিত খবর