শিরোনাম
icon সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল icon এলএনজি চালু, বাড়ল গ্যাস সরবরাহ icon ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ icon জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত icon ইতিহাস গড়ে হৃদয়ের ডাবল সেঞ্চুরি icon ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নারীরাও অপরিহার্য: শামা ওবায়েদ icon হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ icon প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫ icon ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী icon সবজির বাজারে স্বস্তি, চড়া মাছ-মাংস icon ডিএসইর বাজার মূলধনে বড় পতন icon ব্যাডটাচের অভিযোগে আলোচনায় প্রভা icon ফলের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই ক্রেতাদের icon জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬
down of head

পুঁজিবাজারে ‘প্যানিক সেল’ ৩০ মিনিটে সূচক নেই ৭৩ পয়েন্ট

নানা গুজবে পুঁজিবাজারে আবারও শুরু হয়েছে বিনিয়োগকারীদের ‘প্যানিক সেল’। এ কারণে সোমবার (১৮ জুলাই) দরপতনের পর আজ মঙ্গলবারও (১৯ জুলাই) পুঁজিবাজারে বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে দাম কমেছে ৩৩২টির।

বিদ্যুৎ, জ্বালানি খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দাম কমায় লেনদেনের প্রথম ৩০ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৭৩ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৫১ পয়েন্ট। লেনদেনেও দেখা দিয়েছে ধীরগতি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটে দেশের অর্থনীতি নিয়ে নানা উদ্বেগ, জ্বালানি-বিদ্যুৎ সংকট লাঘবে সরকারের নতুন নির্দেশনা ও পুঁজিবাজারে কারসাজির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি— এই ইস্যুকে কেন্দ্র করে পুঁজিবাজারের নানা গুজব সৃষ্টি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা আরও দরপতন হতে পারে এই ভয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৩২টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

এতে লেনদেনের আধা ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১৬ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫১ পয়েন্ট কমে ১৮ হাজার ১২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৮০ লাখ ২৭ হাজার ৮৮০ হাজার টাকা।

সিএসইতে দিনের প্রথম আধা ঘণ্টায় ৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ২টির দাম।

সম্পর্কিত খবর