শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পুঁজিবাজারে গতি বাড়ল সাপ্তাহিক লেনদেনে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি ফিরেছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) সূচক ও অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ।

তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর থেকে এক্সচেঞ্জটির লেনদেন ক্রমান্বয়ে কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন নেমে আসে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকায়, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) কমে দাঁড়ায় ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) লেনদেন হয় ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) লেনদেন দাঁড়ায় ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকায়।

এরপরের সপ্তাহে (৫ থেকে ৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয় ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসাবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের তুলনায় কম ছিল। পরের সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে দাঁড়ায় ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকায়। পরবর্তী সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকায় নেমে আসে। তবে সদ্য সমাপ্ত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।

সাপ্তাহিক বাজারদরের পর্যালোচনায় দেখা যায়, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টি কোম্পানির দর বেড়েছে, ১৭৯টির কমেছে এবং ৩৬টি কোম্পানির দর অপরিবর্তিত ছিল।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনের কারণে গত সপ্তাহে ডিএসইর সব সূচক নিম্নমুখী ছিল। প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ১২২ পয়েন্টে নেমেছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সম্পর্কিত খবর