শিরোনাম
icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩
down of head

পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের ক্ষেত্র স্পষ্ট করল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) কোন খাতে বিনিয়োগ করতে পারবে, সেটি নিয়ে এতদিন অস্পষ্টতা ছিল। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সার্কুলার জারির মাধ্যমে এ অস্পষ্টতা দূর করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এনবিএফআইগুলো নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানিকে দেয়া ইকুইটি, দীর্ঘমেয়াদি ইকুইটি বিনিয়োগ বা ভেঞ্চার ক্যাপিটালকে পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না। এনবিএফআইগুলো যদি সিডিবিএল ও স্টক এক্সচেঞ্জের শেয়ারে বিনিয়োগ করে তাহলে তা পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে না। তবে এনবিএফআইয়ের ধারণ করা পুঁজিবাজারে তালিকাভুক্ত সকল প্রকার শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট এবং পুঁজিবাজারের অন্যান্য নিদর্শন পত্রের বাজারমূল্য পুঁজিবাজারের মোট বিনিয়োগ হিসাবায়নের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে। পুঁজিবাজার কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত নিজস্ব সাবসিডিয়ারি কোম্পানি বা সহযোগী কোম্পানিগুলোকে প্রদত্ত ঋণের স্থিতি পুঁজিবাজার বিনিয়োগের অন্তর্ভুক্ত হবে।

 

পুঁজিবাজার কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত অন্য কোনো কোম্পানি বা কোনো স্টক ডিলারকে দেয়া ঋণের স্থিতি এবং তাদের সঙ্গে রক্ষিত তহবিলের স্থিতি প্লেসমেন্ট বা অন্য যেকোনো নামেই অভিহিত হোক না কেন তা পুঁজিবাজার বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। পুঁজিবাজারে বিনিয়োগের উদ্দেশ্যে গঠিত কোনো তহবিলে দেয়া চাঁদাও পুঁজিবাজারে বিনিয়োগের অন্তর্ভুক্ত হবে।

সম্পর্কিত খবর