শিরোনাম
icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি
down of head

পারফিউম একজনের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়: সাবিলা নূর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ছোটপর্দা, ওটিটি সিরিজে সফলতার পর এবার বড়পর্দাতেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন। যদিও এ মুহূর্তে কাজের তেমন কোনো ব্যস্ততা নেই। তবে বিভিন্ন ব্র্যান্ড ইভেন্ট ও অনুষ্ঠানে তিনি নিয়মিতই কাজ করে চলেছেন। সম্প্রতি একটি পারফিউম ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবিলা নূর। সেখানে নিজের পছন্দ ও অভিজ্ঞতা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেত্রী।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণও, যিনি একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। ফারিণও পারফিউম নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন এ আয়োজনে।

পারফিউমের প্রতি ভালোবাসা প্রকাশ করে সাবিলা নূর বলেন, আমি পারফিউম খুবই পছন্দ করি। আমার পছন্দের ফ্রেগরেন্স সাধারণত ফ্রেশ ধরনের। যেমন— ওশান বা গাছ-পাতার ঘ্রাণ। এ ধরনের সুগন্ধি আমার ভীষণ ভালো লাগে। তিনি বলেন, আমি মনে করি, লেয়ারিং পারফিউম ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলে।

পারফিউম উপহার হিসেবে পেতেও ভালোবাসেন অভিনেত্রী। তিনি বলেন, আমি পারফিউম গিফট পেতে খুবই পছন্দ করি। আমার বন্ধুরা কিংবা যারা আমাকে ভালোভাবে চেনেন, তারা প্রায়ই আমাকে পারফিউম উপহার দিয়ে থাকেন।

সাবিলা নূর বলেন, পারফিউম কেবল সুগন্ধি নয়, বরং এটি একজনের ব্যক্তিত্বের প্রতিফলনও ঘটায়। আই থিঙ্ক একটি পারফিউম যে দিচ্ছে, তার পার্সোনালিটি এবং সেই সঙ্গে যে পারফিউমটা রিসিভ করছে, তার পার্সোনালিটির একটি রিফ্লেকশনও পাওয়া যায় বলে জানান অভিনেত্রী।

সম্পর্কিত খবর