শিরোনাম
icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
down of head

পানিতেই প্রাণ গেল একই পরিবারের চার শিশুর

 

নওগাঁ শহরের আরজিনওগাঁ মহল্লায় গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে ভাই-বোনসহ একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নামাশেরপুর মহল্লার টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬), সালামের মেয়ে (টুকু মণ্ডলের নাতনি) খাদিজা (৮) এবং আনার মণ্ডলের মেয়ে আশা (১১)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ওই চার শিশু খেলাধুলা শেষে আরজিনওগাঁ মোল্লাপাড়া পুকুরে সবার অজান্তে গোসল করতে নেমে ডুবে যায়। বাড়ি ফিরতে দেরি হলে অভিভাবকরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে তাদের অচেতন অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সবার অজান্তে তারা পুকুরে গোসল করতে নেমেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর