শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পাকিস্তানে আত্মঘাতী হামলা-গুলি, নিহত ৮

পাকিস্তানের উত্তর ওয়ারিস্তানে আত্মঘাতী হামলায় ৬ ও আলাদা এক গুলির ঘটনায় ২ জন, মোট ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে শিশু, নিরাপত্তা রক্ষাকারী সদস্যরাও। অনলাইন ভয়েস অব আমেরিকা বলেছে, খাইবার পখতুনখাওয়া প্রদেশের অশান্ত এলাকা উত্তর ওয়াজিরিস্তান। সেখানেই ঘটেছে এই ঘটনা। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার এই নিহতদের মধ্যে আছে তিনটি শিশু ও তিনজন সেনা সদস্য। নিহত শিশুদের বয়স ৪ থেকে ১১ বছরের মধ্যে। এই অঞ্চলটি আফগানিস্তানের সীমান্তবর্তী। সম্প্রতি ওই এলাকাটিতে গিয়ে সন্ত্রাসী গ্রুপগুলো আস্তানা গেঁড়েছে বলে মনে করা হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স বলেছে, তারা আত্মঘাতী হামলাকারী বা তাকে যারা ব্যবহার করছে তাদেরকে খুঁজে পেতে তদন্ত করছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আলাদা এক ঘটনায় প্রাদেশিক রাজধানী পেশোয়ারে দু’জন দোকানিকে গুলি করে হত্যা করা হয়েছে

হত্যা করে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। দুটি হামলার কোনোটিরই দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ‘মিলিট্যান্টদের’ সহিংসতার জন্য কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর আগে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। ওদিকে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান, যারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত, তারা নিয়মিত ওয়াজিরিস্তানে নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে হামলার দায় স্বীকার করে।

সম্পর্কিত খবর