শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফেরা হবে: শিক্ষা উপদেষ্টা

পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা হচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষায় বেহাল অবস্থা চলছে। রাজনীতিকরণ, দুর্নীতিকরণ হয়েছে। ৪০টি বিশ্ববিদ্যালয় অভিভাবকশূন্য। যোগ্য ব্যক্তিদের দিয়ে স্থান পূরণ করা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষাঙ্গনকে সব দলীয় করণ থেকে বের করে আনা হবে। যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবো।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানবসম্পদের উন্নয়ন না হয়, তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব।

গত শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এন এস

সম্পর্কিত খবর