শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

পরিকল্পিত ঢাকা গড়ে না উঠায় চ্যালেঞ্জ বেশি

 

ঢাকা পরিকল্পনা অনুযায়ী গড়ে না উঠায় অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-বিআরডিবি আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন পদক-২০২১ প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

জমির আইল উঠিয়ে সমবায় ভিত্তিক আধুনিক চাষাবাদের উদ্যোগ নিতে সকল সংসদ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন বাস্তবায়নে আমরা সমবায় ভিত্তিতে চাষাবাদে বগুড়া ও লাকসাম দুই শো একর জায়গা নিয়ে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু করি। এই উদ্যোগ প্রথম গ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু।

বগুড়া ও লাকসাম প্রকল্প শেষ হওয়ার পরে দেখা গেলো খরচের পরিমান অর্ধেকে নেমেছে। অন্যদিকে লাভের পরিমান বেড়ে দ্বিগুন হয়েছে। তিনি বলেন, গ্রামের সৌর্ন্দয্য এখনও ঐভাবে নষ্ট হয়নি। তাই গ্রামগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। পরিকল্পিতভাবে বিভিন্ন অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থা নির্মাণ করতে হবে। তা না হলে উন্নত দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, যারা দেশের মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে। তারাই মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনা বিঘ্নিত করে। দেশের উন্নয়ন আজ বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসনীয় হচ্ছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডু এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও এর আওতাধীন অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর