শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

পদত্যাগ করলেন এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। ব্যাংকে নানা অনিয়মে সম্পৃক্ততার অভিযোগের মুখে ছিলেন তিনি।
সাবেক চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীমের বন্ধু হাবিবুর রহমানের মেয়াদ ছিলো আগামী ডিসেম্বর পর্যন্ত।

রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়, তবে এটি আগামী এক মাস পরে কার্যকর হবে।
ব্যাংকের একজন পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন এবং জানান, বিভিন্ন ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এটি তার দ্বিতীয় পদত্যাগের চেষ্টা, কারণ ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি একবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, কিন্তু পরে তা প্রত্যাহার করেছিলেন। ২০১৩ সালে প্রতিষ্ঠিত এসবিএসি ব্যাংকের বেশিরভাগ এমডি তাদের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন।

ব্যাংকটির চেয়ারম্যান পদের পরিবর্তনও ঘটেছে, যেখানে ২০২৩ সালের আগস্টে এ জেড এম শফিউদ্দিন শামীম চেয়ারম্যান হন এবং ২০২৪ সালে তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন। শামীমের পলাতক অবস্থার কারণে সেপ্টেম্বরের পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান হিসেবে ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানকে নিয়োগ দেয়া হয়।

এসএস

সম্পর্কিত খবর