শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বললেন পররাষ্ট্রমন্ত্রী
‘পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরে’

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতের শাড়ি পরে। আবার তারা নিজেরাই ইফতারে ভারতীয় পেঁয়াজের পেঁয়াজু খায়। রোববার চার দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ঢাকায় আসা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন মেজর হাফিজ। কয়েক দিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছে তিনি। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা।

তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য অনেকে লাইন দিয়েছিল। হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি– পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদীন ফারুক নিজে ছাত্রলীগ করত। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। আইনগত ব্যবস্থা নিক। আমি বসে আছি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাজার সফরে দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। ভুটানের রাজা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামে ১৯০ একর জমি ভুটানি বিনিয়োগকারীদের দেয়ার কথা ভাবছে সরকার। ভুটানের রাজা কুড়িগ্রাম সফর করবেন। চার দিনের সফর শেষে কুড়িগ্রাম দিয়ে সড়কপথে বাংলাদেশ থেকে ভুটান যাবেন তিনি।

সম্পর্কিত খবর