নেপালে গ্লোবাল আর্ট ফ্যাস্টিভ্যাল
বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ আয়োজিত গ্লোবাল আর্ট ফ্যাস্টিভ্যাল- ২০২২ অনুষ্ঠিত হয়ে গেল গত ১০ মে-১৬ মে। নেপাল আর্টস সেন্টারে এই ফেস্টিবালের উদ্বোধন করেন নেপালস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী।
বাংলাদেশ আর্টিস্ট গ্রুপের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন আর্টিস্ট গ্রুপের সাধারণ সম্পাদক শিল্পী ফারজানা ইয়াসমিন, উৎসবের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক সময় পূর্বাপর পত্রিকার সম্পাদক কবি হাসান মাহমুদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইশরাত জাহান, কন্সুলার মো. মাসুদ আলম, ফার্স্ট সেক্রেটারি মো. মোরশেদুর রহমান তালুকদার ও চিত্রশিল্পী জি এম খলিলুর রহমান। উৎসবে বিভিন্ন দেশের চিত্রশিল্পীদের ৩৪টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।
ফেস্টিভ্যালে সংগঠক ও সৃজনশীল সম্পাদক হিসেবে সময় পূর্বাপর-এর সম্পাদক কবি হাসান মাহমুদ ও নির্বাহী সম্পাদক, কেন্দ্রিয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী।



