গোল্ডেন লাইফের ৬ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর
গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের বীমা গ্রাহক সাকিরা বেগমের মেয়াদপূর্তির ৬ লাখ ৩ হাজার ৬০০ টাকার পে অর্ডার হস্তান্তর করেছে ।
সম্প্রতি বীমা গ্রাহকের ছেলে আজিমুল বাসারের কাছে এই পে-অর্ডার হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন খান চৌধুরী।
কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যানের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বাবু সুমল কান্তি দাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



