শিরোনাম
icon ৮ অঞ্চলে ঝড়ের আভাস icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা
down of head

নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো গোষ্ঠী যদি নারীদের পেছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত—জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক না কেন,

আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো। আর তাই নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‌্যালি শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। সরকারের একজন সদস্য হিসেবে আমি বলছি, এখনও যদি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়ে যাবে। সমাজে পুরুষতন্ত্র এখনো টিকে আছে। আর এই পুরুষতন্ত্রই নারীদের পেছনে ঠেলে দিতে চায়।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, রিকশাচালকদের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‌্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর