শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

নতুন অর্থবছরে কৃষকদের জন্য রেকর্ড বরাদ্দ

নতুন অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্য আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের জন্য ৩৯ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত অর্থবছরে এই লক্ষ্য ছিল ৩৮ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি খাতের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনায় এ খাতে পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীতে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে কৃষি ঋণ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১৩ হাজার ৮৮০ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য ২৫ হাজার ১২০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর লক্ষ্য হলো কৃষি উৎপাদন বাড়ানো, কৃষকদের সহায়তা নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা।

নীতিমালায় কিছু নতুন নির্দেশনা যুক্ত হয়েছে—প্রাণিসম্পদ খাতে বরাদ্দ ২০ শতাংশে উন্নীত করা, সেচ ও কৃষিযন্ত্র খাতে বরাদ্দ ২ শতাংশ নির্ধারণ, ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের সিআইবি সার্ভিস চার্জ মওকুফ, কন্ট্রাক্ট ফার্মিং ও এজেন্ট ব্যাংকিংয়ের আওতা বৃদ্ধি। পাশাপাশি খিরা, কচুর লতি, বিটরুট, কালোজিরা, আদা, রসুন, হলুদ, খেজুর গুড়সহ নতুন কিছু ফসল ঋণের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে।

অঞ্চলভিত্তিক উৎপাদন সম্ভাবনা অনুযায়ী ঋণ বিতরণেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, সময়মতো পর্যাপ্ত অর্থের সরবরাহ গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে, কর্মসংস্থান ও আয় বৃদ্ধি করবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে। একইসঙ্গে দারিদ্র্য বিমোচন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও এ নীতিমালা কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত খবর