শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

নগর ভবন থেকে পরিষ্কার অভিযান শুরু করলেন মেয়র আতিকুল

নির্ধারিত সময়ের আগেই গুলশান নগর ভবনের সামনের সড়কে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কথা ছিল ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রমের উদ্বোধন করার।

শনিবার (১৪ মে) সকালে ঘড়ির কাঁটা ১০টা ১০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ মেয়র আতিকুল ইসলাম গুলশান নগর ভবনের আন্ডারগ্রাউন্ড বেজমেন্ট পার্কিংয়ে প্রবেশ করলেন। দেখলেন, সেখানে রয়েছে পরিত্যক্ত গাড়ি, জমে থাকা পানি ও মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ।

এমন পরিবেশ দেখে তাৎক্ষণিকভাবে সেগুলো পরিচ্ছন্ন করার নির্দেশ দিলেন মেয়র। পাশাপাশি বললেন, ‘আমি যেখানে অফিস করি, সেটি আমার নিজ আঙিনা। এটি পরিষ্কারের মাধ্যমেই ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রম শুরু করলাম।

আতিকুল ইসলাম বলেন, এখান থেকে কার্যক্রমটি শুরু করার মূল লক্ষ্য হলো, সবাই যেন নিজ বাড়ি, আঙিনা, প্রতিষ্ঠান, কলেজ, স্কুল পরিষ্কারের উদ্বুদ্ধ হয়। সার্বিকভাবে সবাই যেন প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে সেগুলো পরিচ্ছন্ন করে। সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে, আমরা এডিস মশা থেকে রক্ষা পাব। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন পরিবেশ পাব।

সিটি কর্পোরেশনের যেসব জোনাল অফিস আছে, সেগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে?- এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সেখানে যে এক্সিকিউটিভ আছে তার বিরুদ্ধে মামলা হবে, জরিমানা হবে। অন্যান্য জায়গায় আমরা যেমন ব্যবস্থা গ্রহণ করি আমাদের অফিসগুলোতেও একইভাবে জরিমানা করব, মামলা দেবো।

এসময় মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই নিজে সচেতন হয়ে এই কার্যক্রমকে আরও বেগবান করতে প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে এগিয়ে আসুন।

সম্পর্কিত খবর