শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

‘নগদ’ পেমেন্টে দেশি-বিদেশি পণ্যে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ক্যাশব্যাক সুবিধা দিয়ে বাজারে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম বিডি হট ডিলস।

এক্সক্লুসিভ এই অফারে নগদ-এর মাধ্যমে দেশ-বিদেশের পণ্য বুকিং করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পেতে পারেন গ্রাহক।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিডি হট ডিলসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় বিডি হট ডিলসের চেয়ারম্যান নজমুল সায়াদাত ও ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষের জীবনে ডিজিটাল সেবা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলো তার কেনাকাটা ও লেনদেনকে ডিজিটাল করে দেওয়া। ‘নগদ’ সব সময়ই গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে এরই মধ্যে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে সময়ে গ্রাহকেরা মূলত বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে অফার বা মূল্য ছাড় দেখে পণ্য কিনতে পছন্দ করে। অসংখ্য সাইটে ঘুরে পছন্দমতো ছাড়ে পণ্য কেনার ভোগান্তি দূর করতে সকল অফার এক পোর্টালে নিয়ে এসেছে বিডি হট ডিলস।

বিডি হট ডিলসই বিশ্বের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন ক্রেতা তার পছন্দের পণ্যের ওপর চলমান সকল অফার একসঙ্গে পাবেন। দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চলমান সেরা অফারগুলোও একই সময়ে মিলবে বিডি হট ডিলসের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে।

ফ্যাশন, গেজেট, ফুড, বিউটি এন্ড স্পা, ফিটনেস, রিসোর্ট বুকিং, কিচেন এপ্লায়েন্স, হোম এপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিকস থেকে লাইফস্টাইলের প্রয়োজনীয় সকল পণ্যের সেরা অফারগুলো একসঙ্গে এখন পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।

অর্ডারের সময় মাত্র ২০ শতাংশ পেমেন্ট করে কোনো রকম ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ২৫ দিনে বিডি হট ডিলস-এর মাধ্যমে পণ্য আনা যাবে। পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক যে ২০ শতাংশ বুকিং মানি হিসেবে দেবেন, সেটি বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট নির্দেশনার অধীনে, যা ক্রেতার পেমেন্ট নিশ্চয়তা নিশ্চিত করবে। সে ক্ষেত্রে বাকি ৮০ শতাংশ পেমেন্ট হবে পণ্য ডেলিভারির সময়। পুরো পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করলে গ্রাহক ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন।

সম্পর্কিত খবর