down of head

দ্বিতীয় দফায় অপহরণ, নিজ বুদ্ধিতে বেঁচে গেলা দশম শ্রেনীর ছাত্রী

ঝিনাইদহ শহরে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে বাঁচলো শাহিনা (১৫) নামে এক দশম শ্রেনীর ছাত্রী। এটা তার দ্বিতীয় দফা অপহরণ। ২০ দিন আগেও সে একবার অপহরণ হয়েছিল। কক্সবাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শাহিনা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বেষ্টপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও স্থানীয় মহিলা পাইলট গর্লস স্কুলের ছাত্রী।

পুলিশ ও শাহিনার পরিবার সুত্রে জানা গেছে, সোমবার বিকালে রাস্তা থেকে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে তুলে অপহরণ করে শাহিনাকে। দুর্বৃত্ত চক্রটি তাকে ঝিনাইদহ শহরে নিয়ে আসে। শহরের ব্যাপারীপাড়া সড়কে মাইক্রো থামিয়ে অপহরণকারীরা তার শরীরে কিছু একটা পুশ করার চেষ্টা করে। এ সময় শাহিনা নিজ বুদ্ধিতে পালিয়ে একটি দোকানে আশ্রয় নেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

ঘন ঘন অপহরণকারীদের টার্গেটে পরিণত হওয়া শাহিনা নিজেও জানে না কি করণে তাকে অপহরণ করা হচ্ছিল। দুইবার শাহিনাকে অপহরণ করা হলেও দুর্বৃত্ত চক্রটিকে সে চিনতে পারেনি। তবে পুলিশ মনে করছে এর পেছনে শক্ত কোন কারণ আছে। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার খবর নিশ্চিত করে জানান, আমরা সিসিটিভির ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি। সোমবার রাতেই দামুড়হুদা পুলিশের উপস্থিতিতে শাহিনাকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর