down of head

দুদিনের হানিমুনে ভিকি-ক্যাট, দেশ ছেড়েছেন সকাল ৭টায়

সব গুঞ্জন উড়িয়ে বলিউড তারকা ভিকি কুশলের ঘরনি হয়েছেন বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ। বিয়ের ছবি প্রকাশ করে আশীর্বাদও চেয়েছেন ক্যাট।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে গাঁটছড়া বেঁধেছেন ভিকি-ক্যাটরিনা। গতকাল দুপুর সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ যুগল। রাতে সনাতন রীতিতে।

আর, সকাল হতেই ভিকি-ক্যাট উড়াল দিয়েছেন হানিমুনে। টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র নিশ্চিত করেছে, নবদম্পতি ১২ ডিসেম্বর পর্যন্ত মালদ্বীপের একটি বিলাসবহুল রিসোর্টে অবস্থান করবেন। তারপরে তাঁরা মুম্বাইতে ফিরে যাবেন এবং নিজ নিজ সিনেমার শুটিং শুরু করবেন।

এর আগে আজ সকাল ৭টায় হেলিকপ্টারে করে রাজস্থানের বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট ছাড়েন ক্যাট-ভিকি। তাঁদের পরিবারের সদস্যেরা এরই মধ্যে মুম্বাই ফিরতে শুরু করেছেন।

গতকাল রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে ক্যাট লিখেছেন, ‘আমাদের এ মুহূর্তে এনে দাঁড় করানো সবকিছুর জন্য আমাদের হৃদয়ে কেবলই ভালোবাসা আর কৃতজ্ঞতা। আমাদের এ নতুন যাত্রাপথে আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ কাম্য।’

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বিয়েতে ভিকির পরনে সাদা আইভরি শেরওয়ানি, মাথায় পাগড়ি, মুখে হাসির ঝলক। আর, লাল লেহেঙ্গায় ঝলমলে ক্যাটরিনা। গলায় কুন্দনের ভারী হার, মাথায় চওড়া মাংগটিকা, নাকে বিশাল নথ, আর কপালে লাল টিপ গলায় জুঁইয়ের মালা।

সম্পর্কিত খবর