শিরোনাম
icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

দুদিনের ক্যাম্পে ১৫৬ কোটি টাকা ঋণ আদায় রাকাবের

ঋণ আদায় ক্যাম্প আয়োজন করে ১৫৬ কোটি টাকা ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ২৪ ও ২৫ মে দুদিন ব্যাংকের ৩৮৩ শাখায় একযোগে এ ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকেয়া ঋণ আদায়ে এ দুদিন রাকাবের সব শাখায় একযোগে ঋণ আদায় ক্যাম্প আয়োজন ছিল।

এ দুদিনে ব্যাংকের ৮ হাজার ১৬৩ জন ঋণগ্রহীতার কাছ থেকে প্রায় ১৫৬ কোটি টাকা ঋণ আদায় হয়। এ ক্যাম্পে শ্রেণীকৃত ঋণ আদায় হয়েছে ২৪ কোটি ৪১ লাখ টাকা। শ্রেণীকৃত হওয়ার অপেক্ষায় থাকা ঋণের ৫৮ কোটি ১৫ লাখ টাকা এবং পুনঃতফসিলকৃত ঋণের ১৪ কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে। এছাড়া অন্যান্য ঋণ থেকে আদায় হয়েছে আরো ৫৮ কোটি ৬৭ লাখ টাকা।

রাকাব সূত্র জানিয়েছে, দুদিনের একই ক্যাম্পে রাজশাহী বিভাগে ঋণ আদায় হয়েছে ৭৭ কোটি ১৪ লাখ টাকা। এছাড়া রংপুর বিভাগে ৭৮ কোটি ১৬ লাখ টাকা এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে ৪৬ লাখ টাকা ঋণ আদায় করেছে।

ক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে রাকাব। উল্লেখযোগ্য পরিমাণ ঋণও বিতরণ করা হয়েছে। অবলোপনকৃত ঋণ থেকে ২৬ লাখ টাকা আদায় এবং খেলাপি ঋণ থেকে স্থগিত সুদ (অনাদায়ী সুদ) আদায়ের মাধ্যমে ব্যাংকের আয় খাতে ৩ কোটি ৯১ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।

ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে বৃদ্ধির মাধ্যমে আগামী জুন-২০২২ হিসাব সমাপনীতে সব প্যারামিটারে রাকাব কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।

সম্পর্কিত খবর