শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

দুদকে মাউশির ডিজি

কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে হাজির হয়েছেন।

বুধবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন তিনি। বৈঠকে দুদকের প্রতিরোধ শাখার মহাপরিচালক একেএম সোহেলসহ সংশ্নিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এ পর্যন্ত মাউশি মহাপরিচালকের ডিজির কাছে ২৪০টি চিঠি পাঠিয়েছে দুদক। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কমিশনকে জানানোর কথাও বলা হয় সেসব চিঠিতে। তবে মাউশির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও জানা যায়, মাউশির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি-বিধান লঙ্ঘন ও নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির একাধিক অভিযোগ জমা পড়ে দুদকে। এসব অভিযোগের মধ্যে দুদকের তফসিলভুক্ত অভিযোগগুলো আমলে নিয়ে অনুসন্ধান চালায় সংস্থাটি। আর তফসিল-বহির্ভূত অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মাউশি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠায় দুদক।

সূত্র জানায়, পরবর্তীতে মাউশি কোনো তদন্ত করেছে কি না, করা হলে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এবং তদন্ত না করা হলে ওইসব অভিযোগ কী অবস্থায় আছে- বৈঠকে এসবই মাউশি ডিজির কাছে জানতে চাইবে দুদক কর্মকর্তারা।

এর আগে মাউশি ডিজিকে তলব করে বুধবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলে সংস্থাটি।

সম্পর্কিত খবর